NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আশা জাগিয়েও হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৪ এএম

আশা জাগিয়েও হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে দ্বিতীয় ও শেষ টেস্টেও হেরে গেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আজ ৭৪ রানেই ৭ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে টাইগারদের বিপক্ষে জয় তুলে নিয়েছেন শ্রেয়াস আয়ার ও রবিচন্দ্রন অশ্বিন।

ব্যাট হাতে আয়ারের চেয়েও বেশি আলো ছড়িয়েছেন অলরাউন্ডার অশ্বিন।

 

৬২ বলে ৪২ রানের হার না-মানা ইনিংস খেলেন তিনি। আয়ার অপরাজিত থাকেন ২৯ রানে।  এর আগে, টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতেই বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের দিনের অপরাজিত থাকা ‘নাইটওয়াচ ম্যান’ জয়দেব উনাদকাটকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় সংগ্রহ তখন ৫৬।

 

উনাদকাটের বিদায়ের পর উইকেটে আসেন ঋষভ পন্থ। এই মারকুটে উইকেটরক্ষক-ব্যাটারও টিকতে পারেননি বেশিক্ষণ। ৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউয়ের শিকার হন তিনি। এরপর ৩৪ রান করা অক্ষর প্যাটেলকে বোল্ড করে দিয়ে টেস্টে নবমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন মিরাজ।

উল্লেখ্য, চট্টগ্রামে দুই দলের মধ্যকার প্রথম টেস্টে ১৮৮ রানে জয় পেয়েছিল ভারত। আজকের জয়ের ফলে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর সিরিজসেরার পুরস্কার উঠেছে চেতেশ্বর পুজারার হাতে।