NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৩ এএম

>
সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি

টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলে সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি। ইতোমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত। পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে।

শনিবার (১৮ জুন) সকালে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর উপজেলাসহ আরও অনেক জায়গায় পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে।

dhakapost

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, গতকালের (শুক্রবার) তুলনায় আজ পানির উচ্চতা আরও বেড়েছে। এভাবে চলতে থাকলে বন্যার পানি কোথায় গিয়ে ঠেকবে তা একমাত্র আল্লাহ জানেন।

আলাপকালে জৈন্তাপুর উপজেলার শাহেদ হাতিমি বলেন, টানা বৃষ্টিতে গত রাতে আমার ঘরে পানি প্রবেশ করেছে। অনেক আসবাবপত্র পানির নিচে তলিয়ে গেছে। সারারাত খাটের উপরে বসে নির্ঘুম অবস্থায় কাটিয়েছি। যত সময় যাচ্ছে পানি বাড়ছে। পানি খুব দ্রুত বাড়ছে।

dhakapost

সিলেট নগরীর বারোখলা এলাকার বাসিন্দা হুমায়ূন কবির লিটন ঢাকা পোস্টকে বলেন, পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গতকাল (শুক্রবার) আমার বাসার সামনে পানি ছিল। এখন বাসার ভেতরে পানি ঢুকেছে। এ অবস্থায় নানা উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সময় পার করছি আমরা।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী ঢাকা পোস্টকে জানান, সোমবারের (২০ জুন) আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে পানি স্বাভাবিকভাবেই বাড়বে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।