NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

লিটনের বিশ্বাস ঢাকা টেস্ট জেতা সম্ভব


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৩:১১ এএম

>
লিটনের বিশ্বাস ঢাকা টেস্ট জেতা সম্ভব

শেষ বিকেলে ভারতের ৪ উইকেট তুলে নিয়ে ঢাকা টেস্টে দারুণভাবেই টিকে রইল বাংলাদেশ। ৩য় দিন শেষ সেশনে মিরাজ-সাকিবের স্পিন ভেলকিতে কুপোকাত হয়েছে ভারতীয় টপ অর্ডার। 

তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২য় ইনিংসে তুলেছে ৪৫ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ঠিক ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট। এমন পরিস্থিতিতে লিটন দাস বলছেন, এই টেস্ট জেতা সম্ভব।

দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে যতই উইকেট থাকুক কিংবা বড় বড় ব্যাটার থাকুক, উইকেট পড়ে গেলে চাইলেও অনেক কিছু করতে পারবে না। এরপর রিশভ প্যান্ট আছে, শ্রেয়াশ আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে তারা চাপে থাকবে।’

পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশই এগিয়ে দাবি করে লিটন বলেন, ‘অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে, পরিকল্পনা এটুকুই। তাদের বরং ভালো পরিকল্পনা থাকতে পারে।’

লিটন যোগ করেন, ‘আমরা জানি, মিরপুরে চতুর্থ ইনিংস সবসময়ই কঠিন। সব ব্যাটারের জন্যই। আমরা ২০০-২২০ লক্ষ্য দিতে চেয়েছিলাম। যে স্কোর দাঁড় করেছি, এখনো আরও ১০০ রান দরকার। অনেক কঠিন কিন্তু। এখন যে অবস্থা, এই টার্গেট জয়ের জন্য যথেষ্ট।’