NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘মাঠের ভুলগুলো ভুলে যাওয়া ভালো’


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৩:৩১ এএম

>
‘মাঠের ভুলগুলো ভুলে যাওয়া ভালো’

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় রয়েছে দ্বিতীয় দিনে টাইগারদের মিস করা সুযোগগুলো। ভারতীয় ব্যাটারদের কয়েকবার আউট করার সুযোগ পেলেও সেগুলো লুফে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে ম্যাচের এসব সুযোগ মিস গুলো ভুলে যাওয়াই ভালো বলছেন তাইজুল ইসলাম। 

ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনে নুরুল হাসান সোহান করেছেন সহজ স্ট্যাপিং মিস। এছাড়া মেহেদী হাসান মিরাজও করেছেন ক্যাচ মিস। ম্যাচের সময়ে এমন ক্যাচ মিস হলে বোলারদের মানসিকভাবে পিছিয়ে দেয় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তাইজুল জানালেন, মাঠে এসব আসলে ওভাবে কাজ করে না।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘এসব আসলে মাঠের মধ্যে ওভাবে কাজ করে না। কারণ যদি মাঠের মধ্যে আমার ব্রেইন না-ই চলে, তখন পরের বল করাটা অনেক কঠিন হয়। তো এগুলো আসলে ভুলে যাওয়া ভালো।’

ম্যাচে ক্যাচ ফেলা নিয়ে তাইজুল আরও বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের এখানে একটু ঘাটতি আছে। ঘাটতিটা এরকম যে বড় বড় দলের সঙ্গে খেলতে গেলে হয়তোবা এ সুযোগগুলো পাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে দুই একটা সুযোগ দলগুলো পেয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা দ্রুতই কাভার করার চেষ্টা করবো।’