NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ইউরোপীয় নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে মন্তব্য করল ক্রেমলিন


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৪:৩১ এএম

ইউরোপীয় নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে মন্তব্য করল ক্রেমলিন

আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নভুক্ত চার দেশের শীর্ষ নেতাদের ইউক্রেন সফর সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, এ সফরের পর মস্কো আশা করে আরও বাস্তবভিত্তিক অবস্থান নেবে ইউক্রেন।

বৃহস্পতিবার জার্মানি, ফ্রান্স, ইতালি এবং রোমানিয়ার শীর্ষ নেতারা ইউক্রেন সফরে যান। এর পরপরই ক্রেমলিন এ সম্পর্কে প্রতিক্রিয়া জানায়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আলোচনার টেবিলে ইউক্রেনের ফিরে আসার ব্যাপারে মস্কো সন্দিহান।

রাশিয়া আশা করে, চার নেতা শুধু ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য হওয়ার বিষয়টির প্রতি গুরুত্ব দেবেন না বরং এই চার নেতা মস্কোর বিষয়ে ইউক্রেনকে বাস্তব-ভিত্তিক অবস্থান গ্রহণ করতে সহযোগিতা করবেন।

রাশিয়া আরো বলেছে, চার নেতা ইউক্রেনকে এমন অবস্থান নিতে উৎসাহিত করবে যার কারণে কিয়েভ আলোচনার টেবিলে ফিরে আসে। এর বিপরীতে যদি ইউরোপীয় নেতারা ইউক্রেনকে শুধু অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করেন তাহলে তা হবে একেবারে অর্থহীন।