NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বকাপ নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন মেসি


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৪ পিএম

>
বিশ্বকাপ নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন মেসি

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। অধরা স্বপ্ন ছুঁয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে ট্রফিতে তার চুমুর দৃশ্যটাই প্রমাণ করে, কতোটা অপেক্ষায় ছিলেন এই ট্রফিটার। তাই ট্রফি জেতার পর কোনোমতেই সেটা হাতছাড়া করছেন না আর্জেন্টাইন এ মহাতারকা। এমনকি ট্রফি নিয়ে বাড়ি ফেরার পরেও সেটা নিয়েই খাচ্ছেন-ঘুমাচ্ছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

বিশ্বকাপ জয়ের উন্মাদনায় এখনো ভাসছে পুরো আর্জেন্টিনা। মঙ্গলবার সকালে ট্রফি নিয়ে মেসিদের নিজ দেশে গমন যেন সেই উন্মাদনায় দিয়েছে নতুন মাত্রা। বিশ্বজয়ী তারকাদের ব্যাপক সমাহারে এদিন দেশে বরণ করে নিয়েছে জনগণ। আর নিবেই বা না কেন!  ট্রফি হাতে মেসির ওই আইকনিক হাসি দেখার জন্যই তো কত ভক্ত-অনুরাগীরা কাটিয়েছে বিনিদ্র রজনী। মেসি নিজেও কি এই ট্রফির জন্য কম চেষ্টা করেছেন!

নিজের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতে ফেলেছিলেন মেসি। প্রাপ্তির খাতায় শুধু বাকি ছিল বিশ্বকাপটাই। এবার সেটাও যোগ করে ফেললেন কিংবন্তি এ ফুটবলার। ৩৫ বছর বয়সে যে দক্ষতা দেখিয়ে বিশ্বকাপ জেতালেন দলকে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে বিশ্বকাপ জিতে বাড়ি ফেরার পর যেন বাচ্চা বনে গেলেন লিওনেল আন্দ্রেস মেসি।

মঙ্গলবার দেশে ফেরার পর নিজের অফিশিয়াল ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেছেন মেসি। সেখানে তারকা এ ফুটবলারকে দেখা যায় তার বহুল কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে খেতে এবং ঘুমিয়ে থাকতেও। এ যেন স্কুলের কোনো বাচ্চার নিজের পছন্দের খেলনা পাওয়ার অনুভূতি। পোস্টটির ক্যাপশনে তিনই লিখেছেন, ‘শুভ দিন।’ অবশ্যই শুভ দিন। এরকম একটা দিনের প্রতীক্ষাতেই তো জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিলেন ফুটবল জাদুকর।