NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

কেন মার্টিনেজের এই অশ্লীল ভঙ্গি, মিলল উত্তর


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০১:৫৯ পিএম

>
কেন মার্টিনেজের এই অশ্লীল ভঙ্গি, মিলল উত্তর

ফাইনালের শেষ বাঁশি বাজতে আর এক মিনিটের মতো সময় বাকি। খেলা ৩-৩ গোলে সমতায়। মাত্র দশ গজ দূরে বক্সের মধ্যে মুয়ানির পায়ে বল, সামনে শুধু এমিলিয়ানো মার্টিনেজ। এমন সময় স্পাইডারম্যানের মতো হাত-পা ছড়িয়ে যে সেভটা করলেন আর্জেন্টাইন গোলরক্ষক সেটা রীতিমতো ইতিহাস হয়ে থাকল। এই সেভের জোরেই ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি উঠল লিওনেল মেসির হাতে। 

গত বছর কোপা আমেরিকা ফাইনালের আগের ঘটনা। হুট করেই একদিন মেসির রুমে চলে যান মার্টিনেজ, অধিনায়ককে বলেন, ‘তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি।’ এরপর আর্জেন্টিনা যা করেছে সেটা তো সবাই দেখেছে। প্রথমবার কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি। এবার তো মঞ্চটা আরও বড়। কিন্তু ঘাবড়ানোর বদলে আরও বেশি আত্মবিশ্বাসী ছিলেন মার্টিনেজ। একের পর এক গোল বাঁচিয়ে দলকে এনে দিয়েছেন বিশ্বসেরার মুকুট।

তবে এখানেই শেষ নয়। এবারের বিশ্বকাপে দুটো ম্যাচ টাইব্রেকারে জিতেছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচেই দুটো করে গোল বাঁচিয়েছেন মার্টিনেজ। তাই বিশ্বসেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পুরষ্কারটাও মার্টিনেজের হাতে তুলে দিতে ভাবতে হয়নি ফিফার। কিন্তু সমস্যা বাধে পুরষ্কারটা গ্রহণের সময়। 

৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় এমনিতেই দারুণ ফুরফুরে মেজাজে ছিল আর্জেন্টিনা। আবেগঘণ এ মুহূর্তে একেকজন উদযাপন করেছেন একেকভাবে। কিন্তু মার্টিনেজেরটা লেগেছে দৃষ্টিকটু। গোল্ডেন গ্লাভস পুরষ্কার হাতে পাওয়ার পর ফটোগ্রাফারদের দিকে এমন অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বিশেষ করে কাতারের রক্ষণশীল সংস্কৃতি তো মানতেই পারেনি ব্যাপারটা।

অনেকেই ধারণা করেছিলেন এটা কাতারের বিভিন্ন আইনের বিপক্ষে। তবে তখনই জানা যায়নি কিছুই। জবাব একটু পরে। মার্টিনেজ নিজেই জানালেন কাতারের প্রসঙ্গে কিছু নয় বরং, ‘টাইব্রেকারের সময় ফরাসিরা আমার সঙ্গে যা করেছে, এটা তারই জবাব।’ ম্যাচশেষে ফরাসিদের ওপর এতোটাই উত্তেজিত ছিলেন বলে ড্রেসিংরুমে সেলিব্রেশনের সময় এমবাপের নামে এক মিনিট নীরবতাও পালন করতে বলেন তিনি।