NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

বিডি কমিউনিটি হাবের আয়োজনে বিজয়ের উল্লাসে সিডনিবাসী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ এএম

বিডি কমিউনিটি হাবের আয়োজনে বিজয়ের উল্লাসে সিডনিবাসী

বিডি কমিউনিটি হাবের আয়োজনে বিজয়ের উল্লাসে মেতে ওঠে সিডনিবাসী। গত ১৮ ডিসেম্বর (রবিবার) বিডি কমিউনিটি হাব সিডনি মিন্টুস্থ ৩৭-৪১ লিঙ্কন স্ট্রিটে দিনব্যাপী এই বিজয় মেলার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৪ টায় ছোট্ট সোনামণি সাইয়ান ইয়াসার জামান পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে বিজয়ের অনুষ্ঠান শুরুর পর অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত পরিবেশন করে সামিন ইয়াসার জামান ও সৈয়দা আরুশিয়া উমায়জা। পরে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

বিডি কমিউনিটি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন তার স্বাগত বক্তব্যের পর মঞ্চে আমন্ত্রণ জানান অতিথি বর্গ ও সিডনি প্রবাসী মুক্তিযোদ্ধাদের। মঞ্চে উপস্থিত ছিলেন স্টেট মেম্বার ফর ইস্ট হিলস মিস ওয়েনডি এলিজাবেথ লিনডসে, কন্সুল জেনারেল মো. শাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, বীর মুক্তিযোদ্ধা আবুল হেলাল উদ্দিন, মরহুম মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের স্ত্রী তাসলিমা বেগম ও পুত্র নাবিল খান, বীর মুক্তিযোদ্ধা ড. আমিনুল হক ফারাইজি, বীর মুক্তিযোদ্ধা শাহ মো. এনায়েতুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল রশিদ আলমগীর, বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা, প্রাক্তন কাউন্সিল শাহে জামান টিটু, কাউন্সিল ডারসি লাউড, কাউন্সিল মাসুদ চৌধুরী, কাউন্সিল সাজেদা আক্তার সানজিদা, সভাপতি প্যাসিফিক আইল্যান্ড মালিমি ফ্রুএন, কমিউনিটি নেতা হায়দার আলি মৃধা, গুড মর্নিং ম্যাকারথারের ব্রায়ান লাউল, বিডি কমিউনিটি হাব সিডনির সহ সভাপতি শফিক শেখ, সহ সভাপতি নিরব, সাধারন সম্পাদক সৈয়দ রহমান মিঠু, সহ সাধারণ সম্পাদক মো. লুতফর রহমান, কোষাধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক খান।

 

“চলো বিজয়ী বীর, বাঙ্গালীর সেই বিজয় মেলায়” শ্লোগান নিয়ে বিজয়ের মঞ্চে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। মাগরিবের বিরতির পর মঞ্চে সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন ও নাইম আবদুল্লাহ। 

এরপর মঞ্চে আসেন প্রখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডল ও আয়েশা জেবিন দিপা। মেলা প্রাঙ্গণ দেশের পতাকা দিয়ে সাজানো সহ দেশের আদলে জাতীয় স্মৃতি সৌধ ও বিশাল ক্যানভাসে বিজয়ের পোস্টার নির্মাণ করা হয়। মেলা উপলক্ষে বিজয় মেলা নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। ছিল সুস্বাদু রকমারী বাঙালি খাবার, শাড়ি ও গহনাসহ বিভিন্ন স্টল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাবু সঞ্জয় ও তার দল।