NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ পিএম

>
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল
৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুট-আউটে ৪-২ ব্যবধানে হারিয়ে তৃতীয় শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ জয়ের পরেও আর্জেন্টিনা উঠতে পারেনি ফিফার বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে। কেননা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও রয়েছে র‌্যাংকিংয়ের শীর্ষে।

সবশেষ কাতার বিশ্বকাপে ব্রাজিল তিনটি ম্যাচ জিতেছে। গ্রুপ পর্বে ক্যামেরুনের কাছে হেরেছে। এছাড়া শেষ আটে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে পরাজয় বরণ করে বিদায় নিয়েছিল নেইমারের দল। এদিকে, আর্জেন্টিনা চারটি খেলায় জিতেছে এবং সৌদি আরবের কাছে হেরেছে। এছাড়া দুবার পেনাল্টিতে জিতেছে।

মূলত পেনাল্টি শ্যুটআউটে সাফল্যের মূল্য রেগুলেশন-টাইম জয়ের তুলনায় অনেক কম র‌্যাংকিং পয়েন্ট। আর্জেন্টিনা বা ফ্রান্স যদি ১২০ মিনিটের মধ্যে ফাইনাল জিতে যেত তাহলে তাদের যে কেউ শীর্ষে চলে যেত, কিন্তু পেনাল্টি শুটআউটে খেলা গড়ানোর কারণে ব্রাজিলকে ছাড়িয়ে যেতে পারেনি কোনো দল।

বর্তমানে আর্জেন্টিনা এবং ফ্রান্সের স্থান যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয়। বেলজিয়াম গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় দুই স্থান নিচে নেমে চতুর্থ স্থানে রয়েছে। ইংল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে, নেদারল্যান্ডস দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ক্রোয়েশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে এখন রয়েছে সাতে। কাতারে জায়গা করে নিতে ব্যর্থ ইতালি দুই স্থান নেমে অষ্টম স্থানে রয়েছে। পর্তুগাল নবম স্থানে অপরিবর্তিত রয়েছে। এছাড়া স্পেন তিন ধাপ নেমে দশম স্থানে রয়েছে।

নতুন ফিফা বিশ্ব র‌্যাংকিং, যা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।

নতুন ফিফা র‌্যাংকিং শীর্ষ ১০
১. ব্রাজিল
২. আর্জেন্টিনা
৩. ফ্রান্স
৪. বেলজিয়াম
৫. ইংল্যান্ড
৬. নেদারল্যান্ডস
৭. ক্রোয়েশিয়া
৮. ইতালি
৯. পর্তুগাল
১০. স্পেন