NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

মিসেস ওয়ার্ল্ড মুকুট জিতলেন কাশ্মীরকন্যা


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩২ এএম

>
মিসেস ওয়ার্ল্ড মুকুট জিতলেন কাশ্মীরকন্যা

২১ বছরের অপেক্ষায় ইতি! বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ফের একবার চমক দেখালো ভারতীয় সুন্দরী।

রোববার সকালে (বাংলাদেশ সময়ানুসারে) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়। ৬২ দেশের প্রতিযোগিকে পেছনে ফেলে এই খেতাব জিতলেন সরগম।

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ সুখবর শেয়ার করে লেখা হয়, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমারা মুকুট ফিরে পেলাম’।

জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, ‘২১ বছর পর কোনও ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে’। মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরীর যা ডিজাইন করেছিলেন, ভাবনা রাও।

ইংরেজি সাহিত্যে স্নাতোকত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসেবে কাজ করেছেন সরগম, তার স্বামী ভারতীয় নৌ-সেনায় কর্মরত।

বিবাহিতা স্ত্রীদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার সফর। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উওম্যান অব দ্য ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে মাত্র রোববারের আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এই তাজ। উল্লেখ্য, চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।

সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি’।