NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায় : শাহরুখ


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৭ এএম

>
নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায় : শাহরুখ

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা ‘কিং খান’ শাহরুখ বলেছেন, সোশ্যাল মিডিয়া প্রায়শই একটি নির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। আমি কোথাও পড়েছি, নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়।

বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। পাঠান ছবি মুক্তির আগেই শাহরুখ খানের একাধিকবার বিতর্কে জড়ানোয় তার ওপর বয়কটের ডাক আসে। সেসব ঘটনার ইঙ্গিত করে অভিনেতা এ মন্তব্য করেন।

এ সময় উৎসবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাতে ভাষণ দেন শাহরুখ। তিনি বলেন, অনেকদিন দেখা হয়নি তো, আর আমার সুন্দর রানীকে দেখে খুব খুশি। আমি অনেক বছর এখানে আসিনি। আপনদের সবাইকে দেখে আমি খুব খুশি হলাম। আমি অ্যাম্বাসেডর হিসেবে বলতে পারি, এখানে এসে আপনারা খুব আনন্দ পাবেন।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ।