NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

যশ নয়, কার জন্য গাইছেন নুসরাত?


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:৪১ পিএম

>
যশ নয়, কার জন্য গাইছেন নুসরাত?

নায়িকা মানেই ডায়েট চার্ট, নিজের বাড়তি যত্ন, তবে দিন শেষে সেও একজন মানুষ। একটু এদিক-সেদিক হতেই পারে। নুসরাতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।  

ভালোবাসার কিছু সামনে পেলে আবেগে ভেসে যান অভিনেত্রী। যশ নন, তার এই ভালোবাসা খাবারের প্রতি। তাকে উদ্দেশ্য করেই গান গাইছেন মেরা দিন ভি কিতনা পাগল হ্যা…চোখেমুখে ভালবাসা পরিষ্কার।

সামনে সাদা সুগন্ধি চালের ভাত, ডাল। এই সুগন্ধ থেকে মুখ ফিরিয়ে থাকা যায়? তাই তো, অভিনেত্রী নিজেও পারলেন না, নিজে হাতে খাবার বেড়ে নিলেন। ক্যাপশনে লিখলেন, সপ্তাহের শেষে মন এবং প্রাণ ভালো করা খাবার। 

সামান্য আয়োজনই বিরাট খুশি নুসরাত। খেতে ভালোবাসেন অভিনেত্রী। রান্নাঘর তার বেশ প্রিয় জায়গা। নুসরাত একজন আদ্যোপান্ত ভোজনরসিক  এ কথা বলা যায়। 

তার ভিডিও মন কেড়েছে অন্য তারকাদের। মিমি চক্রবর্তী বললেন, এই খাবারই সেরা। আবার কেউ বললেন, “ডিম সেদ্ধ মিসিং”। সঙ্গে সঙ্গে নুসরাতের জবাব, আলু ভাতে আর ডিম সেদ্ধ যেন ম্যাজিক! তবে তার অনুরাগীদের বক্তব্য, মাত্র দশ চামচ ভাত? আরেকটু নাও! রোগা হয়ে গেছ অনেক।