NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
Logo
logo

কাতার বিশ্বকাপ কাভার করা আরো এক সাংবাদিকের মৃত্যু


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০১:০৪ পিএম

কাতার বিশ্বকাপ কাভার করা আরো এক সাংবাদিকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: কাতারে ফুটবল বিশ্বকাপ কাভার করার দায়িত্বে থাকা ফটো সাংবাদিক খালিদ আল মিসলাম মারা গেছেন। কাতারের এই নাগরিক আল কাস টিভির ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। গলফটাইমস লিখেছে, ‘আল কাস টিভির ফটো সংবাদিক আল মিসলাম সম্প্রতি মারা গেছেন। কাতারি এই সাংবাদিক ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ কাভার করছিলেন।’

 

এবারের বিশ্বকাপ কাভার করতে গিয়ে এর আগে মারা গেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফুটবল সাংবাদিক গ্রান্ট ওয়াল। শুক্রবার রাতে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সময় প্রেস বক্সে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে রংধনু টি-শার্ট পরে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিলেন গ্রান্ট। কিন্তু তাকে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। পরে টি-শার্ট বদল করেই স্টেডিয়ামে ঢুকতে হয় তাকে। গ্রান্টের ভাই এরিক ওয়ালের দাবি, তাকে খুন করা হয়েছে।

এরিক ওয়াল বলেন, ‘আমি গ্রান্ট ওয়ালের ভাই। আমি সমকামী। আমার জন্যই সে রংধনু শার্ট পরে এসেছিল বিশ্বকাপে। আমার ভাই সুস্থ ছিল। আমি বিশ্বাস করি না, সে এমনি এমনি মারা গেছে। আমি বিশ্বাস করি, তাকে হত্যা করা হয়েছে এবং আমি যেকোনো সাহায্য ভিক্ষা চাচ্ছি। ’

এর আগে বিশ্বকাপের শুরুর দিকে মারা যান যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল আইটিভির টেকনিক্যাল ডিরেক্টর রজার্স পিয়ার্স। তিনি এই টিভিতে ৪৩ বছর ধরে কর্মরত ছিলেন।