NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ঢাকা-চট্টগ্রাম-আবুধাবিতে উইজ এয়ার পরিচালনায় সহযোগিতা চায় আমিরাত


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ১১:২৬ এএম

>
ঢাকা-চট্টগ্রাম-আবুধাবিতে উইজ এয়ার পরিচালনায় সহযোগিতা চায় আমিরাত

ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি রুটে আবুধাবিভিত্তিক উইজ এয়ার পরিচালনায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আলহামুদি।

রোববার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত এ সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ও আমিরাতের সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে বলে রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও আমিরাতের মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন। পাশাপাশি তিনি বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ, কৃষি, সৌরশক্তি, ওষুধ, আইটি ও বনায়ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত আগামী বছর দুবাইয়ে অনুষ্ঠেয় কপ-২৮ সম্মেলনে বাংলাদেশের সহযোগিতা চান।