NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ৭, ২০২৬ | ২৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু
Logo
logo

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংক এর কার্যক্রম সম্পন্ন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৪ এএম

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংক এর কার্যক্রম সম্পন্ন

 

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ঊনিশ মে, বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়েছিল।

ওইদিন আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।

ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় তাজা শাকসব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়।ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজারসি”।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে মাসে চারবার ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।