NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড ঘোষণা


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৯ এএম

>
রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড ঘোষণা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সরকার আরো ৪.৫ মিলিয়ন পাউন্ড তহবিল ঘোষণা করেছে। এ সহায়তা রোহিঙ্গা শরণার্থী ছাড়াও কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরের স্থানীয়দের খাদ্য, পানি ও স্যানিটেশন এবং শিশুদের সুরক্ষায় ব্যবহার করা হবে।

রোববার (১১ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ৪.৫ মিলিয়ন পাউন্ড তহবিল ঘোষণা করেছে। এসব সহায়তা বিশ্ব খাদ্য সংস্থা (উব্লিওএফপি) এবং ইউনিসেফের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরের স্থানীয়দের খাদ্য, পানি ও স্যানিটেশন এবং শিশুদের সুরক্ষায় ব্যবহার করা হবে। এরমধ্যে ডব্লিওএফপির মাধ্যমে ৩ মিলিয়ন পাউন্ড এবং ইউনিসেফের মাধ্যমে ১.৫ মিলিয়ন পাউন্ড খরচ করবে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়কে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের এই নতুন সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং অতিথি সম্প্রদায়কে অত্যাবশ্যক খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দিতে সহায়তা করবে।

হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে যুক্তরাজ্য চাপ অব্যাহত রেখেছে। যা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করবে। তবে অবশ্যই সেটি মিয়ানমারের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থানকালে যুক্তরাজ্য তাদের অব্যাহত সহায়তা দিয়ে যাবে বলেও জানান রাষ্ট্রদূত ডিকসন।