NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

সেমিফাইনালের আগে বদলে গেল বিশ্বকাপের বল


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ১১:৫৪ এএম

>
সেমিফাইনালের আগে বদলে গেল বিশ্বকাপের বল

কাতার বিশ্বকাপ এখন প্রায় শেষের দিকে। বাকি আছে শুধু সেমিফাইনাল ও শিরোপার লড়াই। বর্ণীল এ বিশ্বকাপ মুহূর্তেই তার রঙ বদলেছে বহুবার, এসেছে নতুন নতুন সব আয়োজন। সেই ধারাবাহিকতায় এবার সেমির লড়াইয়ের আগে নতুন সংযোজন নিয়ে হাজির ফিফা। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে নতুন বলে। 

এবারের কাতার বিশ্বকাপের আনুষ্ঠানিক বল ছিল আল রিহালা। অ্যাডিডাসের সেই বল দিয়ে খেলা হয়েছে বিশ্বকাপের ৬৪ ম্যাচের ৬০টি। এবার পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী এলো নতুন বল। বিশ্বকাপের নতুন বলের নাম আল হিল্ম। আল হিল্ম আরবি শব্দের বাংলা অর্থ স্বপ্ন। রিহালার মতো এ বলটিরও স্পন্সর অ্যাডিডাস। সেমিফাইনাল ও ফাইনালসহ এবারের বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ চার ম্যাচের খেলা হবে আল হিল্ম দিয়ে। 

আল রিহালার মতো আল হিল্মেও থাকছে একাধিক প্রযুক্তির ব্যবহার। অফসাইডের সিদ্ধান্ত নিতে রেফারিকে সাহায্য করবে এ বল। তবে আল হিল্মে ব্যবহৃত গ্রাফিক ডিজাইন আল রিহালার চেয়ে বেশ আলাদা এবং অনন্য। বল তৈরিতে ব্যবহৃত হয়নি পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান। এই বলটি এমন একটি বল যেখানে পানি দিয়ে তৈরি সব গ্লু এবং রঙ ব্যবহার করা হয়েছে। 

গ্রুপ পর্ব, শেষ ষোল ও কোয়ার্টার ফাইনালের মোট ৬০ ম্যাচে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মোট ২৮ দল। এখন বিশ্বকাপটা কেবলই ৪ দলের। এই চার দল ম্যাচ খেলবে সব মিলিয়ে ৪টি। ২ সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ১টায়। প্রথমদিন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের খেলায় ফ্রান্স নামবে আফ্রিকান ডার্ক হর্স মরক্কোর বিপক্ষে। কাতারের মহাযজ্ঞের ফাইনাল হবে ১৮ তারিখ।