NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

বিএনপির ৫ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ স্পিকারের


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:১৮ এএম

বিএনপির ৫ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ স্পিকারের

ঢাকা: বিএনপির দলীয় পাঁচ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার বলেন, ‘আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। ওই আসনগুলো এরই মধ্যে শূন্য হয়েছে। ’ 

আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বগুড়া–৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদেরও একই তথ্য জানান।

 

তিনি বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে আমরা পাঁচজন পদত্যাগপত্র জমা দিয়েছি। স্পিকার আমাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ’ 

 

সংসদ ভবনস্থ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তাঁরা আমার কাছে ৭টা আবেদন জমা দিয়েছেন। পাঁচজন সশরীরে ছিলেন, তাঁদেরটা গ্রহণ করা হয়েছে। বাকি দুইজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব। ’