NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

রাজধানীর মোড়ে মোড়ে র‌্যাবের চেকপোস্ট-তল্লাশি-জিজ্ঞাসাবাদ


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২৮ এএম

>
রাজধানীর মোড়ে মোড়ে র‌্যাবের চেকপোস্ট-তল্লাশি-জিজ্ঞাসাবাদ

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে উত্তপ্ত রাজপথ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে এবার পুলিশের পাশাপাশি রাজধানীর মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাদ ও তল্লাশি চালাচ্ছে র‌্যাব। 

শুক্রবার রাজধানীর মতিঝিল, শাপলা চত্বর, ফকিরাপুল, সচিবালয় এবং জিরো পয়েন্টসহ বেশ কয়েকটি এলাকায় র‌্যাবকে চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করতে দেখা গেছে। 

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) সূত্রে জানা গেছে, সমাবেশ ঘিরে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে র‌্যাব প্রস্তুত আছে। প্রস্তুতির অংশ হিসেবে মতিঝিল, শাপলা চত্বর, ফকিরাপুল, কমলাপুর, সচিবালয়সহ বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।   .

 

১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপি শুরু থেকেই নয়াপল্টনের সড়ক ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপিকে সমাবেশ করতে হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। 

তবে সোহরাওয়ার্দীর বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। তারা আরামবাগ ও সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মাঠের প্রস্তাব দিলেও পুলিশ তাতে রাজি হয়নি।