NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

বাংলাদেশের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘের প্রতিনিধি


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০১:১১ এএম

>
বাংলাদেশের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘের প্রতিনিধি

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবাধ মতপ্রকাশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করতে দেওয়ার কথা সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘ।

আসন্ন মানবাধিকার দিবস নিয়ে বুধবার (৭ ডিসেম্বর) জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এক বিবৃতিতে বাংলাদেশকে সংস্থাটির ঘোষণাপত্রের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।

বিবৃতিতে বলা হয়, ১০ ডিসেম্বর জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করে। ওইদিন জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। যাতে বলা হয়েছে, জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক বা অন্য সবাইকে মতামতের অধিকার রয়েছে। এ বছর কোভিড মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে অসহায় মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সব মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারে সমান। এ ঘোষণার কথা স্মরণ করে জাতিসংঘ সব বাংলাদেশির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। আমরা জাতিসংঘের প্রতিশ্রুতি রক্ষায় বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি।