NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে প্রেমের গান


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে প্রেমের গান

এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। সব মাধ্যমেই নিয়মিত কণ্ঠ দিয়ে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। অন্যদিকে ফ্যাশন ডিজাইনার হিসেবে জনপ্রিয় হলেও মাঝে মধ্যে গানেও কণ্ঠ দিয়ে থাকেন বিপ্লব সাহা। দুজন এবার  একসঙ্গে গাইলেন মৌলিক গান। 

তাদের গাওয়া এই গানটির শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়লেই’। কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেট এবং মাওয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। ভিডিওর গল্প সাজিয়েছেন এবং পরিচালনা করেছেন বিপ্লব সাহা ও রিজভী।

৪ ডিসেম্বর রাতে ইউটিউবে বিপ্লব সাহার নিজের ফ‍্যাশন ব্র‍্যান্ড ‘বিশ্বরঙ’ এবং ব্যক্তিগত চ্যানেল থেকে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে।

গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গানকে অন্তরে ধারণ করি। অন্য পেশায় ব্যস্ত থাকলেও তাই সময় পেলেই শখের বসে গান করি। এবারের গানটি পুরোপুরি ভালোবাসার। আমার ভালোবাসার মানুষেরা পছন্দ করবেন বলেই বিশ্বাস।’

অন্যদিকে কোনালের ভাষ্য, ‘বিপ্লব সাহা দাদা আমার পছন্দের মানুষদের একজন। তিনি গানটির পরিকল্পনার কথা জানাতেই রাজি হয়ে যাই। তিনি গেয়েছেনও দারুণ। কথা-সুর-সংগীতায়োজনও আমার মনে ধরেছে। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’

উল্লেখ্য, এর আগে রবীন্দ্রনাথের ‘আমার পরাণ যাহা চায়’ এবং ‘তুমি রবে নীরবে’ গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন বিপ্লব সাহা ও কোনাল।