NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন আছে : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:২৪ পিএম

এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন আছে : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে।

আজ সোমবার চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সবাই সিট পাবে।'

 

তিনি আরো বলেন, 'আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছেন। আমরা সবাই যদি দায়িত্ব সঠিকভাবে পালন করি- তাহলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়তে পারবে। '

এর আগে তিনি চাঁদপুরে মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সূত্র : বাসস।