NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৯ এএম

>
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা

কানাডার ক্যালগেরির মালব্রো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সাবেক কমিটি ও বর্তমান কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভার পর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ৫ নভেম্বর বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে কয়েস-শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।

নতুন কমিটির কয়েস-শুভ্র প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা কমিউনিটির সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যোগ্য মনে করে আপনাদের পছন্দের প্যানেলকে আপনারা জয়যুক্ত করেছেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুলল।

সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আসুন কমিউনিটির উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।

বার্ষিক সাধারণ সভায় নৈশভোজের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্র থেকে আসা প্রখ্যাত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে আরটিভির বাংলার গায়েন চন্দ্রা রায়ের সংগীতানুষ্ঠান।