NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ঈদের সিনেমার শুটিং শেষ করলেন সালমান


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৩২ এএম

>
ঈদের সিনেমার শুটিং শেষ করলেন সালমান

মাঝখানে করোনাকালে ছন্দপতন ঘটে। আসি আসি করেও অনেকগুলো ছবি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেনি। সেগুলোর কয়েকটি আবার চলে যায় ওটিটি প্ল্যাটফর্মে। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে সরাসরি বড় পর্দায় হাজির হবেন বলিউড সুপারস্টার সালমান খান।

আগামী বছর ঈদে সালমান হাজির হচ্ছেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি নিয়ে। শনিবার (৩ ডিসেম্বর) টুইটারে এই ছবির শুটিং শেষের কথা ঘোষণা করেন সালমান। শুটিং সেটের ছবি শেয়ার করে সালমান লেখেন, ‘শুটিংয়ের কাজ শেষ। আগামী বছর ঈদে দেখা হচ্ছে।’

ছবিতে প্রিন্টেট কালো জ্যাকেট আর লম্বা চুলে পাওয়া গেল সালমান খানকে। গত কয়েকদিন ধরেই মুম্বাইয়ে এই ছবির শেষ অংশের শুটিং সারছিলেন ‘দাবাং’ অভিনেতা। দুদিন আগে সেট থেকে লুঙ্গিতে সালমানের ছবিও নেটমাধ্যমে ভাইরাল হয়। এই ছবিতে একদম নতুন অবতারে ধরা দেবেন তিনি। লম্বা চুল আর দাড়ি-গোঁফে একদম পুরুষালি চেহারায় সুদর্শন সালমানের লুক দেখে আগেই ঘায়েল ভক্তরা।

এই ছবিতে শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন সালমান। করোনাকালে বক্স অফিসে সালমানের সিনেমা বলতে কেবল ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। তাও এই ছবির প্রধান ভূমিকায় ছিলেন অভিনেতার ভগ্নিপতি আয়ুশ শর্মা। ফের একবার মারকাটারি অ্যাকশন মুডে পাওয়া যাবে সালমানকে।

উল্লেখ্য, ফরহাদ সামজি পরিচালিত এই সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতি প্রমুখ।