NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

নিজের বায়োপিকে কাকে চান করণ জোহর?


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
নিজের বায়োপিকে কাকে চান করণ জোহর?

ছোটবেলায় মেয়েলি স্বভাবের কারণে ঠাট্টার পাত্র হতে হতো। ইন্ডাস্ট্রিতেও তাকে নিয়ে পেছনে দুকথা হয়। আলোচনা-সমালোচনার মাঝেও নিজের সাহস আর দক্ষতায় জীবনের বহু বাধা অতিক্রম করেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। পরিচালক হিসাবে তার সাফল্য প্রশ্নাতীত। বাবার মৃত্যুর পর ধর্মা প্রোডাকশনের হালও একার হাতে ধরেন করণ জোহর।

২০১৬ সালে নির্মাণ করেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। এরপর কেটে গেছে দীর্ঘ ছয় বছর। ফের ফিচার ফিল্মের পরিচালকের আসনে করণ। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। আগামী বছরের প্রথমার্ধেই মুক্তি পাবে এই ছবি। এতে প্রথমবার রণবীর সিংকে ডিরেক্ট করেছেন করণ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালকের সাত নম্বর ছবি এটি।

করণ জোহর
করণ জোহর

এর আগে করণ জোহরের ড্রিম প্রোজেক্ট ‘তখত’-এ কাজ করার কথা ছিল রণবীরের। তবে করোনাকালে থমকে যায় এই প্রোজেক্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানান, রণবীর সিংকে নিজের বায়োপিকে দেখতে চান তিনি। হ্যাঁ, দীপিকার স্বামীই নাকি আদর্শ অভিনেতা রুপালি পর্দায় করণ জোহরের জীবনকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে। করণের কথায়, ‘রণবীর আসলে একটা গিরগিটি। আমার মনে হয় ও সেরাটা দেবে। আমার ছেলেবেলাটা দুর্দান্ত কেটেছে, আমার বাবা-মা আমাকে জীবনের জরুরি শিক্ষাগুলো দিয়ে বড় করেছেন।’