NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

শুধু গ্রুপপর্ব নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:২৮ এএম

>
শুধু গ্রুপপর্ব নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার

এবারের বিশ্বকাপে ব্রাজিল এখন পর্যন্ত মোটে দুই ম্যাচ খেলেছে। তবে এর মধ্যেই ইনজুরিতে পড়ে হাসপাতালে নেইমার। সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে চোটে পড়েছেন তারকা এই ফুটবলার। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানানো হয়, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না নেইমার। তবে গ্রুপপর্বের শেষে নকআউট ম্যাচে থাকবেন তিনি। কিন্তু এখন বিপদ আরও ঘণীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে, শুধু গ্রুপ পর্বই নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন পিএসজির এ তারকা। 

শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়। এই ম্যাচের আগেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে নেমারকে নিয়ে। ব্রাজিলিয়ান তারকার ইনজুরির সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে দেশটির এক গণমাধ্যম জানায়, শুধু গ্রুপপর্বই নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছুটকে যেঁতে পারেন নেইমার। 

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মধ্যে বারবার ফাউলের শিকার হন নেইমার। ম্যাচশেষে জানা যায়, এই ফাউলই কাল হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান তারকার জন্য। পিএসজি ফরোয়ার্ডকে ভর্তি করা হয় হাসপাতালে। দিন দুয়েক জল্পনার পর সেখান থেকে বলা হয়, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না তিনি। তবে নকআউটে তাকে পাওয়া যাবে। ঘটনার সমাপ্তি এখানেই হলে হয়তো স্বস্তিতেই থাকতে পারতেন  নেইমার ভক্তরা। কিন্তু নয়।

শুক্রবার কাহিনীতে নয়ুন মোড় নিয়ে এসেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম। তারা জানাচ্ছে, শুরুতে চোটটাকে যেভাবে মনে করা হয়েছিল চোট তার চেয়েও গুরুতর। ইনজুরিতে নেইমারের লিগামেন্ট ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। গনমাধ্যমটি আরও জানায়, তারকা স্ট্রাইকারের গোড়ালি এখনও বেশ ফুলে আছে। তাই গ্রুপপর্বের পর নকআউটেও তাঁকে পাওয়া যাবে কিনা সে নিয়েও শঙ্কা প্রকাশ করেছে তারা।

তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে নেইমারের। ক্যামেরুন ম্যাচের আগে তার ব্যাপারে কথা বলেছেন ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার জেভিয়ার। তিনি বলেন, ‘নেমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। ওর ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।’