NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ঋণের তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:০৫ এএম

>
ঋণের তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

ঋণ মঞ্জুরের সঙ্গে সঙ্গে ওই ঋণের অনুমোদনপত্র (স্যাংশন লেটার) সংশ্লিষ্ট ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে দেওয়া এক রায়ে গত ২৩ নভেম্বর বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ বলেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না।

আজ বৃহস্পতিবার প্রকাশিত ওই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, 'ব্যাংকের টাকা যেহেতু জনগণের টাকা, সেহেতু জনগণের টাকা আর্থিক প্রতিষ্ঠান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিচ্ছেন তা জনগণের জানার অধিকার আছে।

'সেহেতু প্রত্যেক ঋণ মঞ্জুরের সাথে সাথে উক্ত ঋণ মঞ্জুরের স্যাংশান লেটার জনগণকে অবগত করার জন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো।'

এ ছাড়া পূর্ণাঙ্গ রায়ে প্রতিটি ঋণের বিপরীতে ইন্সুরেন্স বাধ্যতামূলক করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিলম্বে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা জারির আদেশ দেওয়া হয়।

রায়ে এও বলা হয় যে, আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ কীভাবে আদায় করবে, সে ব্যাপারেও অনুমোদনপত্রে বিস্তারিত বর্ণনা দিতে হবে।