NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ইসরায়েলকে ‘সহযোগিতা’ করার দায়ে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৩ এএম

>
ইসরায়েলকে ‘সহযোগিতা’ করার দায়ে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড

ইসরায়েলকে সহযোগিতা করার দায়ে ইরানে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের-এর বরাত দিয়ে বুধবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা এবং অপহরণ করার অভিযোগে চারজনকে ইরানের বিচার বিভাগ মৃত্যুদণ্ড দিয়েছে।

ইসরায়েলের কথা উল্লেখ করে ইরানের আধা-সরকারি এই বার্তাসংস্থা বুধবার জানায়, ‘ইহুদিবাদী শাসকের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার অপরাধে এবং অপহরণ করার অপরাধে অভিযুক্ত চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়েছে: ‘ইহুদিবাদী গোয়েন্দা পরিষেবার দিকনির্দেশনা নিয়ে গুণ্ডাদের এই নেটওয়ার্ক ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি চুরি ও ধ্বংস করছে, মানুষকে অপহরণ করছে এবং জাল স্বীকারোক্তি আদায় করছে।’

বার্তাসংস্থা মেহের জানিয়েছে, অভিযুক্তদেরকে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনী এবং গোয়েন্দা মন্ত্রণালয় গ্রেপ্তার করেছিল।

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার ব্যক্তির নাম হোসেইন ওরদৌখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান এবং মানুচেহর শাহবন্দি বোজান্দি বলে জানিয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য সেখানে প্রকাশ করা হয়নি।

এছাড়া মিজান অনলাইন আরও জানিয়েছে, দেশের নিরাপত্তাবিরোধী অপরাধ, অপহরণ ও অস্ত্র রাখার অপরাধে পৃথক আরও তিন আসামিকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তেহরান দীর্ঘদিন ধরেই ইরানের মাটিতে গোপন অভিযান চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। একইসঙ্গে পশ্চিম এশিয়ার এই দেশটি তার চিরশত্রুকে ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে নাশকতামূলক হামলা চালানো এবং বিজ্ঞানীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার অভিযোগও এনেছে।