NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ফ্রান্সের ইতিহাসে উষ্ণতম বছর ২০২২


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০১:৩৮ এএম

>
ফ্রান্সের ইতিহাসে উষ্ণতম বছর ২০২২

জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বিশ্বের তাপমাত্রা বাড়ছে। যে ইউরোপে আগে সবসময় ঠাণ্ডা আবহাওয়া থাকত সেখানেও গত কয়েক বছরে মানুষকে গরমে হাঁসফাঁস করতে দেখা গেছে।

এরই মধ্যে বুধবার ইউরোপের দেশ ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, তাপমাত্রার রেকর্ড লিপিবদ্ধ শুরুর পর— ২০২২ সালটি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ড করা হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছর দেশটির মানুষকে অসহনীয় গরম সহ্য করতে হয়েছে।

ফ্রান্সে মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। এ সময় একাধিকবার দাবদাহের কবলে পড়েছিল দেশটি। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রিটানিতে দাবানল এবং ভূমধ্যসাগরে অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফরাসি পরিবেশ মন্ত্রণালয়।

বলা হচ্ছে, ডিসেম্বরের তাপমাত্রার ওপর নির্ভর করে ফ্রান্সে এ বছরের গড় তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। যা ২০২০ সালের গড় তাপমাত্রা ১৪.০৭ ডিগ্রি সেলসিয়াস থেকে অনেক বেশি এবং ১৯৯০ সালে ফ্রান্সে তাপমাত্রার রেকর্ড লিপিবদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ।

এছাড়া ২০২২ সালে ফ্রান্সে বার্ষিক বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় ২৫ ভাগ কম হবে বলে মনে করা হচ্ছে। এতে করে ১৯৮৯ সালের পর এখানে সবচেয়ে শুষ্ক আবহাওয়া রেকর্ড হবে। ওই বছর প্রায় স্বাভাবিকের চেয়ে ২৫ ভাগ কম বৃষ্টিপাত হয়েছিল।

যদি জলবায়ুর পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের মতো বিশ্বের অন্যান্য দেশগুলোতেও তাপমাত্রার বৃদ্ধির ধরণ এমনই থাকে তাহলে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের পর গত আটটি বছর সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ড গড়বে।

বিশ্ব আবহাওয়া সংস্থা চলতি বছরের নভেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল, জলবায়ু পরিবর্তনের কারণে ১৯ শতকের পর বিশ্বব্যাপী তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এরমধ্যে এই তাপমাত্রার অর্ধেকই বেড়েছে গত ৩০ বছরে।

২০২২ সালেই ইউরোপের আল্পস পর্বতমালার হিমবাহ গলার সব রেকর্ড ভেঙে গেছে। এ বছর হিমবাহের পূরত্ব কমেছে ৯.৮ ফুট থেকে ১৩ ফুট পর্যন্ত। অন্যদিকে ২০০১ সালের পর সুইজারল্যান্ডের হিমবাহের চারভাগের তিনভাগ বিলীন হয়ে গেছে।