NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ৬ কোটি টাকা লভ্যাংশ দিল বিএসআরএম


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৮:৪২ পিএম

>
শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ৬ কোটি টাকা লভ্যাংশ দিল বিএসআরএম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৫ কোটি ৮১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)।

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে গত ২০২১-২২ অর্থ বছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন বিএসআরএমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি।

শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ৩০২টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ পৌনে আটশ কোটি টাকার বেশি। 

এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকদের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন আহমেদ এবং বিএসআরএমের সিনিয়র ম্যানেজার (আইআর) মো. ইসমাইল উপস্থিত ছিলেন।