NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

সৌদির কাছে হেরেই শক্তিশালী হয়েছে আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৮ এএম

>
সৌদির কাছে হেরেই শক্তিশালী হয়েছে আর্জেন্টিনা

লিওনেল মেসির সবশেষ বিশ্বকাপ এটা। সে কারণেই শিরোপা জয়ের দৃঢ় মনোবল নিয়ে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা দল। তবে বিশ্বকাপ মিশনের নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় আলবিসেলেস্তারা। হেরে বসে নিজেদের থেকে খর্ব শক্তির দল সৌদি আরবের বিপক্ষে। 

আর এই হারেই নাকি আর্জেন্টিনা দল আরও দৃঢ় ও শক্তিশালী হয়ে উঠেছে। দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস মনে করছেন এমনটিই। গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ বুধবার মাঠে নামার আগে অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই ডিফেন্ডার। 

এসময় লিসান্দ্রো মার্টিনেস বলেন, ‘এশিয়ার দেশটির কাছে হার দল হিসেবে আমাদের আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলেছে। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি আমাদের টনিক হিসেবে কাজ করেছে।’

মার্টিনেস আরও বলেন, ‘কোপা আমেরিকা বা ফিনালিসিমা জয়, যাই হোক না কেন, বিশ্বকাপের একটি ম্যাচের সঙ্গে এর তুলনা করা যায় না। ম্যাচগুলো এখানে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। মাঠে আমরা আরও অনেক কিছু দিতে চাই। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি, সেখানে এখনও পৌঁছাতে পারিনি।’

‘ই’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট যথাক্রমে তিন। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে লিওনেল মেসিরা। আর ১ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে মেক্সিকো।