NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন আটকে গেল


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ০৫:১৬ এএম

চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন আটকে গেল

ঢাকা: দলের চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম) দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছে চেম্বার কোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই স্থগিতাদেশ দেন।

আগামী সোমবার পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করা হয়েছে। চেম্বার কোর্টের আদেশ অনুযায়ী, এই সময়ে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

 

 

এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক বেঞ্চ আদেশটি দেন। পাশাপাশি রুলও জারি করা হয়।  

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। তাঁর আবেদনে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার করতে জি এম কাদের ওই আদালতেই আবেদন করেন। কিন্তু গত ১৬ নভেম্বর সে আবেদনটি খারিজ করা হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন জি এম কাদের। জেলা জজ জি এম কাদেরের আবেদনটি ৯ জানুয়ারি শুনানির তারিখ দেন। কিন্তু দলীয় ক্ষতির কথা তুলে ধরে সে দিনই শুনানির আরজি জানালে জেলা জজ আবেদনটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে সেটির শুনানি নিয়ে নিষেধাজ্ঞা স্থগিত করে রুল দেন আদালত।

এর পর আজ বুধবার হাইহোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন চেম্বার কোর্ট। এ সময় আবেদনকারী জিয়াউল হক মৃধার পক্ষে আইনজীবী ছিলেন সাঈদ আহমেদ রাজা।  

তিনি কালের কণ্ঠকে বলেন, আগামী সোমবার পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে আমাদের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রেখেছেন চেম্বার কোর্ট।