NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শেষ ষোলোয় টিকে থাকতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৪:১১ পিএম

>
শেষ ষোলোয় টিকে থাকতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ আসরের শেষ ষোলোতে ইতিমধ্যে ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড পৌছে গেছে। এছাড়া সেনেগাল, নেদারল্যান্ডসও পৌঁছে গেছে শেষ ষোলোর মহারণে। তবে আজ বুধবার দিবাগত রাত ১টায় শেষ ষোলোয় টিকে থাকতে মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলে সরাসরি দ্বিতীয় রাউন্ড, ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্যের পানে। আর যদি আর্জেন্টিনা হেরে যায় তবে শেষ হয়ে যাবে কাতার বিশ্বকাপ মিশন।

এমন কঠিন এক সমীকরণকে সঙ্গে নিয়ে কাতার স্টেডিয়ামের ৯৭৪-এ মাঠে পোল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির দল। তবে আর্জেন্টিনা শিবিরে চিন্তার ভাজ রয়েছে পোল্যান্ডের তারকা ফুটবলার লেভানডস্কিকে নিয়ে। ম্যাচের যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিতে পারার ক্ষমতা রয়েছে বার্সার এই তারকার। তাইতো আর্জেন্টিনার কোচ বেশ সতর্ক এই তারকা ফুটবলারকে নিয়ে। 

ম্যাচের আগের দিন গতকাল দোহার কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সামনে উপস্থিত হন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এ সময় তার কাছে উপস্থিত সাংবাদিকরা জানতে চান লেভানডস্কিকে আটকানোর কোনো কৌশল রপ্ত করেছে কিনা তার দল।

জবাবে বেশ শান্ত স্বরে দলটির কোচ বললেন, 'লেভানডস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুরন্ত ছন্দে রয়েছে। তবে আমরাও তৈরি। সকলেই জানে এই ম্যাচের উপরেই আমাদের বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে। তাই জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।'