NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

যুক্তরাজ্যে ১০০ কম্পানিতে সপ্তাহে কাজ ৪ দিন, কাটবে না বেতন


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৬:২১ এএম

যুক্তরাজ্যে ১০০ কম্পানিতে সপ্তাহে কাজ ৪ দিন, কাটবে না বেতন

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ১০০টি কম্পানির কর্মীদের সাপ্তাহিক কাজ চার দিন করা হয়েছে এবং তারা তিনদিন ছুটি কাটাবেন। ওইসব কম্পানি ঘোষণা দিয়েছে- সপ্তাহে তিন দিন ছুটি কাটালেও কর্মীদের বেতন কেটে নেওয়া হবে না।

এনডিটিভি জানিয়েছে, ওই ১০০ কম্পানিতে কাজ করে প্রায় দুই হাজার ৬০০ কর্মী। সেসব কম্পানিতে সপ্তাহে তিন দিন ছুটির ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।

 

তারপর ঘোষণা এসেছে, এখন থেকে স্থায়ীভাবে সব কর্মী চারদিন পরপর তিনদিন ছুটি কাটাবেন।

 

ওইসব কম্পানির কর্মীদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, সপ্তাহে ছয়দিন বা পাঁচদিন পরপর ছুটি দেওয়ার বিষয়টি আধুনিক অর্থনীতিতে একটি বাজে ব্যবস্থা।  

কর্মীরা আরো জানিয়েছেন, চারদিন পরপর যেসব কম্পানিতে ছুটি দেওয়া হয়, সেখানে কম্পানির উৎপাদন বেড়ে যায়। কর্মীরাও এই কম সময়ের মধ্যেই  নিজেদের কাজ সম্পন্ন করতে পারে। এমনকি যেসব কম্পানি ‘চারদিন পর ছুটির ফর্মুলা’ গ্রহণ করেছে, তারা দেখেছে- সেসব কম্পানিতে কর্মীদের যোগ দেওয়া এবং বেশিদিন থাকার আগ্রহ তৈরি হয়।

সপ্তাহে চারদিন ছুটির ঘোষণা দেওয়া কম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাটম ব্যাংক, বৈশ্বিক মার্কেটিং কম্পানি আউইন।

গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় এবং থিংকট্যাংক অটোনমি যৌথভাবে ছুটির বিষয়টি নিয়ে একটি পাইলট প্রজেক্ট পরিচালনা করছে। বিশ্বের ৭০টি কম্পানির তিন হাজার ৮০০ কর্মীকে নিয়ে চলছে তাদের এ মহাযজ্ঞ।
সূত্র: এনডিটিভি