NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

উচ্চতর শিক্ষা অর্জনে ব্রিটিশ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০১:২২ পিএম

>
উচ্চতর শিক্ষা অর্জনে ব্রিটিশ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

মঙ্গলবার (১৪ জুন) সংসদ ভবনে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ড্যাভিড ম্যানারডের নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন। উচ্চতর শিক্ষা অর্জনে এ ভূমিকার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম, কমনওয়েলথ শিক্ষা কার্যক্রম, বাজেট অধিবেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ড্যাভিড ম্যানারড বলেন, সরাসরি শিক্ষাদান, ডিজিটাল পদ্ধতির ব্যবহার, পরীক্ষা পরিচালনা এবং ইংরেজি ভাষার দক্ষ শিক্ষক তৈরির মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষায় দক্ষতায় উন্নতি সাধনে কাজ করছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, চলমান বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের কাছে বাজেট সংক্রান্ত তথ্যাদি ও যাবতীয় উপাত্ত সহজেই সরবরাহ ও বোধগম্য করে তুলতে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) হেল্প ডেস্ক কাজ করছে। ফলে সংসদ সদস্যরা সহজে তাদের বাজেট বক্তৃতা তৈরি ও বাজেট সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখতে পারেন।

এসময় ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন, প্রজেক্ট ম্যানেজার তৌফিক হাসান, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।