NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

দেখা হলো না ল্যাভরভের সঙ্গে, বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:২১ এএম

দেখা হলো না ল্যাভরভের সঙ্গে, বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক: বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন ধরে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সোমবার দেখা করার কথা ছিল তার; এরই মধ্যে গতকাল শনিবার তিনি মারা গেছেন।

সিএনএন জানিয়েছে, ২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন ভ্লাদিমির মেকি।

 

৬৪ বছর বয়সী মেকি চলতি সপ্তাহের শুরুতে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন।  

 

এটি সোভিয়েত যুগ-পরবর্তী বেশ কয়েকটি রাষ্ট্রের একটি সামরিক জোট। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার কথা ছিল মেকির।

ভ্লাদিমির মেকি ২০২০ সালে বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন এবং সরকারবিরোধী গণবিক্ষোভের আগে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন; রাশিয়ার সমালোচনাও করেছিলেন।  

তবে নিজ দেশে বিক্ষোভ শুরু হওয়ার পর হঠাৎ করে অবস্থান পরিবর্তন করেন মেকি। সে সময় বিক্ষোভকারীদের তিনি পশ্চিমের এজেন্টদের মাধ্যমে অনুপ্রাণিত বলে আখ্যায়িত করেছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে মস্কো এবং মিনস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সমর্থক মেকি বলেন, পশ্চিমারা যুদ্ধে উসকানি দিয়েছে এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের উচিত রাশিয়ার শান্তির শর্তে সম্মত হওয়া।

ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক দিন আগে মেকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনের ওপর কোনো আক্রমণ চালানো হবে না। কয়েক দিন পর অবশ্য রুশ সৈন্যরা তাকে ভুল প্রমাণ করে।

মেকির মৃত্যুর খবরে শোক জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ভ্লাদিমির মেকির মৃত্যুর খবরে আমরা হতবাক। আমরা আনুষ্ঠানিকভাবে শিগগিরই শোক প্রকাশ করব।

পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
সূত্র : সিএনএন