NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, কোন গ্রুপে কারা


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২২ এএম

>
কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, কোন গ্রুপে কারা

২৯টি দল নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজান হয়। মঙ্গলবার রাতে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম। 

গত ৬ জুন ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার ছড়পত্র পেয়েছে ওয়েলস। ৬৪ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপে গ্যারেথ বেলরা খেলবেন ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরানকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপে।

১৪ জুন আন্তমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কাতারের টিকিট পায় অস্ট্রেলিয়া। ৩১তম দল হিসেবে এই যোগ্যতা অর্জন করে সকারুরা। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার রাতে শেষ দল হিসেবে কাতারের টিকিট পেয়েছে কোস্টারিকা। আন্তমহাদেশীয় প্লে-অফে ওশেনিয়া প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে তারা। উত্তর আমেরিকার দলটি কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে লড়বে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আগে থেকেই আছে জার্মানি, স্পেন ও জাপান।

প্রথা ভেঙে জুন-জুলাইয়ের পরিবর্তে এবার বিশ্বকাপ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

 

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা