NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

রিজার্ভ নিয়ে গণমাধ্যমের ভূমিকায় ‘তাজ্জব’ পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:১৭ পিএম

>
রিজার্ভ নিয়ে গণমাধ্যমের ভূমিকায় ‘তাজ্জব’ পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের রিজার্ভ নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আপনারা (গণমাধ্যম) মাঝে-মধ্যে উল্টাপাল্টা বলেন, আমাদের রিজার্ভ নাই। আমি তাজ্জব হই।’

রোববার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্লিপ অ্যাপনিয়া (ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার রোগ) বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন উষ্মা প্রকাশ করেন মন্ত্রী।

জাপানের কাছে বাংলাদেশ বাজেট ঋণ চেয়েছে কি না, এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘এসব আমি জানি না। এগুলো আপনারই জানেন। আমাদের কোনো প্রয়োজন নাই। উই আর ভেরি সলিড ইকোনোমি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা মাঝে-মধ্যে উল্টাপাল্টা বলেন, আমাদের রিজার্ভ নাই। আমি তাজ্জব হই। আগে আমাদের তিন থেকে চার বিলিয়ন রিজার্ভ হলে আপনারা খুশি থাকতেন। আর এখন ৩৪ থেকে ৩৭ বিলিয়ন রিজার্ভ, তারপরও আপনারা বলেন। এগুলো পাগলের প্রলাপ না হয় তো কী।

গণমাধ্যমের সমালোচনা করে মোমেন বলেন, আপনি (গণমাধ্যম) বলেন ব্যাংকে টাকা নাই। আমার ট্রিলিয়ন টাকা ব্যাংকে আছে। আপনারা বিভিন্ন রকমের প্রপাগান্ডা করেন ব্যাংকে টাকা নাই। বাড়িতে নিয়ে রাখেন, তখন চুরি করতে পারবে।

গত শনিবার বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভ কত, তা প্রথমবারের মতো স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, দেশের রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই। দেশে ২৬ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, যা দিয়ে চলবে ছয় মাস।

মেহেরপুরের মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন সালমান এফ রহমান।

এর আগে গত বৃহস্পতিবার যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় রিজার্ভ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 

তিনি বলেন, আমি দেখি, কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে। রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকের টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে। চোরের জন্য সুযোগ করে দেওয়া। ব্যাংকে টাকা নেই এ কথাটা মিথ্যা।