NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

‘বিদ্রুপ’ করায় ছয় সহকর্মীকে গুলি করেন ওয়ালমার্ট স্টোর ম্যানেজার


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৯ এএম

>
‘বিদ্রুপ’ করায় ছয় সহকর্মীকে গুলি করেন ওয়ালমার্ট স্টোর ম্যানেজার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ালমার্ট-এর একটি স্টোরে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে গুলির ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত হন।

ঘটনার পর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, আন্দ্রে বিং নামে ওই স্টোরের ম্যানেজারই এ কাজ করেন। তিনি ছয় সহকর্মীকে হত্যার পর আত্মহত্যা করেন। এ ঘটনা ঘটানোর আগে নিজের মোবাইলে একটি অসংলগ্ন নোট লিখে যান তিনি। সেখানে জানান, সহকর্মীদের দ্বারা ‘বিদ্রুপের’ শিকার হওয়ায় তাদের ওপর প্রতিশোধ নিয়েছেন।

ওই ম্যানেজার তার নোটে জানিয়েছেন, নিজের ওপর আরোপিত একটি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি। তার মনে হচ্ছিল তার সহকর্মীরা তাকে বিদ্রুপ করছিল এবং তার বিশ্বাস ছিল তার ফোন হ্যাক হয়েছিল। এতে করে ব্যাপক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

ম্যানেজার তার নোটে লিখেছেন, ‘তারা আমাকে দেখে বিদ্রুপপূর্ণ হাসি হাসত। আমাকে নিয়ে বিদ্রুপ করত এবং শেষ দিন আমার ব্যর্থতা নিয়ে মজা করেছে। আর এ কারণে তারা আমার মতো পরিণাম ভোগ করেছে।’

এদিকে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ালমার্টের ওই স্টোরের শিফট ম্যানেজার ছিলেন আন্দ্রে বিং। গুলি চালানোর আগে অন্যান্য সহকর্মীদের সঙ্গে বিশ্রাম ঘরে ছিলেন তিনি। তখনই ছয়জনকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করেন বিক্ষুদ্ধ ওই ম্যানেজার। ওই ঘরে আরও অনেকে ছিলেন। কিন্তু দেখে দেখে ছয়জনকে গুলি করায় ধারণা করা হচ্ছে তিনি তাদের টার্গেট করে হত্যা করেছেন। এরপর নিজের হ্যান্ডগান দিয়ে নিজেকে গুলি করেন।

পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, হত্যাকাণ্ড চালানোর আগে বৈধ উপায়ে হ্যান্ডগানটি কেনেন আন্দ্রে বিং। তার বাড়িতে তল্লাশি চালিয়ে হ্যান্ডগান কেনার রশিদ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে আগে কোনো ধরনের অভিযোগ ছিল না বলেও জানিয়েছেন কর্মকর্তারা।