NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ম্যাচ জিতিয়েই ‘ফাইনাল’এর কথা মনে করিয়ে দিলেন মেসি


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৬:২৫ এএম

>
ম্যাচ জিতিয়েই ‘ফাইনাল’এর কথা মনে করিয়ে দিলেন মেসি

যাত্রাটা সবে মাত্র শুরু হলো আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম জয় মাত্র। এমন জয়ে আর সবাই তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেন। কিন্তু তাই বলে কি খেলোয়াড়দের তুষ্ট হওয়া চলে? গোল করে করিয়ে আর্জেন্টিনার মেক্সিকো বধের নায়ক লিওনেল মেসি হলেন না। ম্যাচ শেষেই জানিয়ে দিলেন, আরও অনেক ফাইনাল বাকি!

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের খুব বেশি সময় কাটেনি তখন। একবার ম্যাচের প্রতিক্রিয়ায় কথাও বলে গেছেন। এরপর এলেন সংবাদ সম্মেলনেও। দুয়ের মাঝেই ফেসবুকেও খানিকটা ঢুঁ মেরে নিলেন মেসি। 

জানালেন পরের ম্যাচ নিয়ে ভাবনার কথা। বললেন, ‘আমাদের আজকে জিততেই হতো। আমরা এটা করে দেখিয়েছি। তবে বুধবারেই আমাদের আরও একটা ফাইনাল। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যেতে হবে। চলো এগিয়ে যাই আর্জেন্টিনা!!!’

এর আগে ম্যাচের প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন, কতটা কঠিন ছিল মেক্সিকো ম্যাচ। বললেন, ‘মেক্সিকো ভালো খেলেছিল, তাই আমাদের নিজেদের ফিরিয়ে আনাটা কঠিন ছিল। প্রথমার্ধটা আমরা বেশ তীব্রতা নিয়ে খেলেছি। আর দ্বিতীয়ার্ধটা আমরা বেশ শান্ত ছিলাম। আমরা আমাদের মতোই খেলেছি এই সময়।’

প্রথম ম্যাচে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্টিনার। মেসি জানালেন, মেক্সিকো ম্যাচটা দিয়েই বিশ্বকাপের ‘শুরু’ ধরে নিয়ে এগিয়েছে তার দল। বললেন, ‘অনেক কারণেই প্রথম ম্যাচে হেরেছি। এটা আমাদের কোণঠাসা করে দিয়েছিল। আমরা জানতাম আমাদের জিততেই হতো। আরেকটা বিশ্বকাপ শুরু হচ্ছিল আমাদের, আমরা জানতাম এ কাজটা কীভাবে সারতে হয়।’

তবে মেসি জানালেন, এখানেই থেমে যাওয়া চলবে না। বললেন, ‘আমরা এখনই হাল ছেড়ে দিতে পারি না। আমাদের অনেকগুলো ফাইনাল আছে সামনে, আমরা ভুল করতেই পারব না।’