NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

ম্যারাডোনাকে রাতেই ছুঁয়ে ফেলবেন মেসি


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৯:৫৪ এএম

>
ম্যারাডোনাকে রাতেই ছুঁয়ে ফেলবেন মেসি

আরও একটা রেকর্ড হাতছানি দিচ্ছে লিওনেল মেসিকে। রাতে মাঠে নামলেই অনন্য এক রেকর্ডের মালিক হয়ে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক। মেক্সিকোর বিপক্ষে কাতার বিশ্বকাপে ম্যাচে একাদশে থাকলেই ছুঁয়ে ফেলবেন ডিয়েগো ম্যারাডোনার একটি রেকর্ড। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কোণঠাসা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেক্সিকোর বিপক্ষে জয় ছাড়া উপায় নেই আর্জেন্টিনার। তেমনই এক ম্যাচে সব ঠিক থাকলে মেসি ছুঁয়ে ফেলবেন তারই গুরু  ম্যারাডোনার একটি অনন্য রেকর্ড। 

লুসাইলে রাতের এই ম্যাচটি খেলার আগে স্বস্তির খবর- পুরোপুরি ফিট মেসি। দলটির কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন চোট নেই তার সেরা অস্ত্রের। মেসির মাঠে নামা নিয়েও নেই শঙ্কা। তাইতো বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার যে রেকর্ড একাই দখলে ছিল ম্যারাডোনার তা ছুঁয়ে ফেলবেন মেসি। 

মহা তারকা ম্যারাডোনা ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ খেলেছেন। যেখানে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি খেলেন মোট ২১টি ম্যাচ। আর মেসি সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলেন নিজের ২০তম ম্যাচ। সেই হিসাবে রাতে মেক্সিকোর বিপক্ষে খেললেই ছুঁয়ে ফেলবেন ম্যারাডোনাকে। আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে নামলেই ছাড়িয়ে যাবেন যাকে আদর্শ মানেন সেই লিজেন্ডকে।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লুথার ম্যাথাউসের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। সেই ভাঙতে হলে অবশ্য সেমি-ফাইনাল অব্দি যেতে হবে মেসিকে। তার আগে গ্রুপ পর্ব পেরোনোই চ্যালেঞ্জ তাদের।

অবশ্য দল সৌদি আরবের কাছে হারলেও একটা রেকর্ড সেদিনই স্পর্শ করলেন মেসি। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ডও তার দখলে। পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এই রেকর্ডের মালিক হয়েছেন।