NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করছে : জাতিসংঘে জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৯:০১ পিএম

রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করছে : জাতিসংঘে জেলেনস্কি

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি জাতিসংঘে দেওয়া বক্তব্যে রাশিয়াকে 'মানবতার বিরুদ্ধে অপরাধের' দায়ে অভিযুক্ত করেছেন।

জেলেনস্কি ভিডিওলিংকের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিউ ইয়র্ক সময় বুধবার রাতে বলেন, রাশিয়ার 'সন্ত্রাসের সূত্র' শূন্য ডিগ্রির নিচে ঠাণ্ডায় লাখ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ, ঘর গরমের ব্যবস্থা এবং পানি সরবরাহ ছাড়া থাকতে বাধ্য করেছে।

বুধবারের হামলায় নবজাতক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে বলে ইউক্রেন জানিয়েছে।

এর আগে বুধবার রাতেই জেলেনস্কি বলেছিলেন, কিয়েভের পরিস্থিতি এখনো 'খুব কঠিন'।

 

তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য রাতভর প্রচেষ্টা চলবে।

 

মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, রাজধানীর অন্তত ৮০% বাসিন্দার ঘরে বিদ্যুৎ বা সরবরাহের পানি নেই।

তবে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার কয়েকটি শহরের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে লভিভ, ওডেসা এবং চেরকাসি।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরম দুর্ভোগের জন্য 'শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার' করছেন।   

সূত্র : বিবিসি