NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

চিকিৎসা শেষে আগামী রবিবার দেশে ফিরবেন রওশন এরশাদ


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৯ এএম

চিকিৎসা শেষে আগামী রবিবার দেশে ফিরবেন রওশন এরশাদ

ঢাকা: থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী রবিবার দেশে ফিরবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ওই দিন দুপুর সোয়া ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিরোধীদলীয় নেতার ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ তার সঙ্গে থাকবেন।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে গত ৫ জুলাই চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন। প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন।

 

অসুস্থতা ও চিকিৎসাকালীন তার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিরোধীদলীয় নেতা।