NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

কথায় কথায় মিথ্যা বলেন ফখরুল : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ১০:১৯ এএম

কথায় কথায় মিথ্যা বলেন ফখরুল : ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি।  ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে। কিন্তু বিএনপিই হচ্ছে জঙ্গিবাদের মদদদাতা। শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছে বিএনপির আমলে।

 

 

লক্ষ্মীপুর স্টেডিয়ামে আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব চলছে। তিন মাসের রিজার্ভ থাকলেই সঙ্কট কাটে কিন্তু আমাদের আছে ৬ মাসের রিজার্ভ।  বিএনপি এটাকে পূঁজি করে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। ' তিনি শেখ হাসিনা ও নৌকার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানান।

বিএনপি এখন অপপ্রচারে ব্যস্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলেছিল যে, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। যখন শেখ হাসিনা সরকার পদ্মা সেতুসহ বড়-বড় উন্নয়ন প্রকল্প শেষ করছে, তখনি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠছে। তারা সরকারের উন্নয়ন দেখে না। তারা পদ্মা সেতু দেখে এখন দিশেহারা। ’

কথায় কথায় ফখরুল মিথ্যা কথা বলেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'দেখতে ভালো মানুষের মতো লাগে, আসলে বেশি-বেশি মিথ্যা কথা বলেন তিনি। স্বাধীনতার মাস ডিসেম্বরে বিএনপির সঙ্গে খেলা হবে, মিথ্যাচারের বিরুদ্ধে ও সুইচ ব্যাংকে টাকা রাখা ব্যক্তিদের বিরুদ্ধে খেলা হবে। '


লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনর রশীদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সালাহউদ্দিন টিপু, নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদন্নবী সোহেল, আশরাফুল আলম, ইউনুস হাওলাদার রুপম ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক জিএস আহাদ ভূঁইয়াসহ দলের নেতাকর্মীরা। সূত্র : বাসস।