NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

বস্তি উচ্ছেদ করলে আগে থাকার ব্যবস্থা করতে হবে : ডেপুটি স্পিকার


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৮ এএম

>
বস্তি উচ্ছেদ করলে আগে থাকার ব্যবস্থা করতে হবে : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বস্তি উচ্ছেদ করলেও আগে বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করতে হবে। পরিকল্পিত নগরায়নের জন্য প্রতিটি বিষয়ের সমন্বয় সাধন প্রয়োজন।

ডেপুটি স্পিকার বলেন, দিন দিন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি পাচ্ছে। করোনা মহামারিতে প্রায় ৩০ হাজার লোক মারা গেছে। কিন্তু কেউ না খেয়ে মারা যায়নি। 

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর কেআইবি কনভেনশন হলে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নগর অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বৈষম্য নিরসনে করণীয় ’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জিটুজি’র মাধ্যমে প্রতিটি নিম্ন আয়ের মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেন। আপনাদের সুপারিশগুলো সরকারের পরিকল্পনার মধ্যেই রয়েছে। সুতরাং আমরা যেন কারও কথায় কিংবা লোভে বিভ্রান্ত না হই। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলব।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র্য, ক্ষুধামুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। জাতির জন্য তিনি প্রস্তুত করেছিলেন সংবিধান। সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে, 

ডেপুটি স্পিকার আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতভাগ শিক্ষা নিশ্চিত করতে কুদরত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করেন। কলকারখানা জাতীয়করণ ও ভূমি সংস্কার আইন করেন। গড়ে তোলেন সমবায় ও কৃষিভিত্তিক অর্থনীতি। জাতির পিতার দেশ পুনর্গঠনের সেই কাজকেই মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন। ১৭ কোটি মানুষের ৩৪ কোটি হাতকে কাজে লাগাতে পারলেই ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা লাভ করবে।