NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

বাংলাদেশে এক সহ-অভিনেতাকে চড় মারেন নোরা ফাতেহি


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ১১:৪৩ পিএম

>
বাংলাদেশে এক সহ-অভিনেতাকে চড় মারেন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি। নাচ দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কদিন আগেই বাংলাদেশ ঘুরে গেছেন এই তারকা। তবে সেই সফরে কোমর দোলাননি ‘দিলবার’ কন্যা।

এবার নোরা সম্পর্কে জানা গেল নতুন এক তথ্য। বাংলাদেশে শুটিং করার সময় এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন তিনি। অভিনেত্রীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ওই সহ-অভিনেতার সঙ্গে ঝগড়ায়ও জড়িয়ে পড়েছিলেন বলে ‘দ্য কপিল শর্মা শো’তে ফাঁস করেছেন নোরা।   

নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। শো চলাকালীন এক পর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরা বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তারপর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়।’

তবে কবে এই ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা প্রকাশ করেননি নোরা।

উল্লেখ্য, মরোক্কীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক নোরা ফাতেহির বর্তমানে বলিউডের সেরা নারী আইটেম গার্লদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছ—‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি।