NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

সৌদি আরবের থেকে এগিয়ে আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৫:৪৮ এএম

>
সৌদি আরবের থেকে এগিয়ে আর্জেন্টিনা

শুরু হয়ে গিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ আসরের দামামা। আর এবারের আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির দল, প্রতিপক্ষ সৌদি আরব। দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। পরিসংখ্যান দেখলে জানা যায়, সৌদি আরবের সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা।

বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ। সবশেষ ২০১৮ সালের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে সৌদি আরব। পরের ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হারের পর গ্রুপের শেষ ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় তারা। এদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোতে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

তবে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় এখন পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। দুটিতে জয় পেয়েছে লিওনেল মেসির দল। সবশেষ ২০১২ সালের প্রীতি ম্যাচটি শেষ হয় গোলশূন্যে।

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশ

এমিলিয়ানো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নায়ুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস।