NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

কাতার বিশ্বকাপের সব খেলা সরাসরি দেখাবে বিটিভি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৬ পিএম

>
কাতার বিশ্বকাপের সব খেলা সরাসরি দেখাবে বিটিভি

রবিবার (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। যেটিকে অবহিত করা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে। শুধু কাতার নয় জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা।

বাংলাদেশে ফুটবল ভক্তদের একটা বিরাট অংশ বিশ্বকাপের সময় হয় ব্রাজিল নয় আর্জেন্টিনাকে সমর্থন করে। তারই প্রতিফলন দেখা যায় বাড়ি বাড়ি উড়ানো পতাকা বা ভক্তদের গায়ে পরা জার্সিতে। জার্সির পাশাপাশি জমে উঠে পতাকা তৈরির ব্যবসাও। খেলা দেখার জন্য বুঁদ হয়ে আছেন দেশের কোটি ফুটবল অনুরাগী। কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে- তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের। এবারও অবসান হচ্ছে দর্শকদের সেই অপেক্ষা।

‘ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার-২০২২’ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবল লড়াইয়ের সবগুলো ম্যাচ সরাসরি প্রচার করবে জাতীয় এ গণমাধ্যম। থাকছে ফুটবর বিশ্বকাপকে কেন্দ্র করে খেলা সংক্রান্ত বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও। এমনটিই জানিয়েছে বিটিভির অনুষ্ঠান বিভাগ।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। ম্যাচটি হবে আল বাইত স্টেডিয়ামে।