NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ব্রাজিলের ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম

>
ব্রাজিলের ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে

ব্রাজিলের আবারও বিশ্বকাপ জয়ের সময় এসেছে বলে মনে করেন সদ্য নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

তিনি বলেন, ২০ বছর পর, ব্রাজিলের সামনে বিশ্বকাপ জয়ের আবারও সময় এসেছে। গত অক্টোবরে আমরা বলসোনারোকে হারিয়ে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেছি। এখন সময় এসেছে বিশ্বকাপ জয়ের।

গুরুত্বপূর্ণ দলগুলো মাঠে ভালো পারফর্ম করছে না উল্লেখ করে তিনি বলেন, কাতার বিশ্বকাপে ইতালি খেলার সুযোগ পায়নি, ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫ বছর আগে যেভাবে পারফর্ম করেছিলেন, এখন সেভাবে পারছেন না।
 
তাই এবারের ফুটবল বিশ্বকাপ ব্রাজিলের জয় করার অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন প্রবীণ বামপন্থি এ রাজনীতিবিদ। 

আগামী ২৫ নভেম্বর (শুক্রবার) সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেইমারের ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর (সোমবার) সুইজারল্যান্ডের বিপক্ষে। ৩ ডিসেম্বর (শনিবার) তৃতীয় ম্যাচ হবে ক্যামেরুনের বিপক্ষে। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল রীতিমতো অদম্য ছিল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করেছিল সেলেসাওরা। ম্যাচ হারেনি একটিও। মূল তারকারা আছেন ছন্দে।