NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

অক্সফোর্ডের গবেষণা বলছে, বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:৫৮ পিএম

>
অক্সফোর্ডের গবেষণা বলছে, বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

কাতার বিশ্বকাপ শুরুর বাকি আর দুই দিন। মরুর দেশের বিশ্ব আসরকে ঘিরে উন্মাদনার শেষ নেই ফুটবল প্রেমীদের মাঝে। কার হাতে উঠতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি, সেটি নিয়েও চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। সেই ধারাবাহিকতায়, সম্প্রতি কাতার বিশ্বকাপ নিয়ে একটি গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পরিসংখ্যানগত সে গবেষণা অনুযায়ী, এবার বিশ্ব আসরের শিরোপা যাচ্ছে ব্রাজিলে। 

গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত বিশ্বকাপ ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণীর সংস্কৃতিটা অনেক আগে থেকেই চলে আসছে। গত কয়েকটা বিশ্বকাপে পশু-পাখি থেকে শুরু করে সামুদ্রিক প্রাণী অক্টোপাসকে দিয়েও করানো হয়েছে ভবিষ্যদ্বাণী। কিন্তু এবারের ভবিষ্যদ্বাণীটা কোনো দ্বৈব চয়নের ভিত্তিতে হয়নি। এ ভবিষ্যদ্বাণী করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, গবেষণার মাধ্যমে। 

মূলত গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে এ গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্ভাবনার এই মডেলটি তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল। গাণিতিক হিসাব অনুযায়ী এ মডেলে দেখানো হয়েছে, কোন দল বিশ্বকাপে কতোদূর যাবে, কার হাতে উঠবে শিরোপা। 

মডেল অনুযায়ী, এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাবে নেইমার-ভিনিসিয়াসরা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে সেমিফাইনালে ফ্রান্সকে হারানো বেলজিয়াম। অক্সফোর্ডের গবেষণা অনুযায়ী, ফাইনালে বেলজিয়ামের চেয়ে বেশি সভাবনাময় দল ব্রাজিল। তাই গবেষণামতে, সেলেসাওদের হাতেই ষষ্ঠবারের মতো উঠতে যাচ্ছে বিশ্ব আসরের মুকুট।

গবেষণায় আরও দেখানো হয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারবে না গ্যারেথ বেলের ওয়েলস। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়বে ব্যাপক সম্ভাবনাময় ইংল্যান্ড ফুটবল দল। এছাড়া গতবার ফাইনাল খেলা ক্রোয়েশিয়া রাউন্ড অব সিক্সটিনের বেশি যেতে পারবে না বলেও ভবিষ্যদ্বাণী করা হয়েছে সেখানে। 

কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে এবারের ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের আসরে মোট ম্যাচ হবে ৬৪টি। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে ২৮ দিন ব্যাপী বর্ণীল এ আসরের।